শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০৬:১৯ পিএম, ২০২১-০৩-৩০
বান্দরবানে বিক্ষোভ সমাবেশ করেছে বান্দরবান জেলা বিএনপি। মঙ্গলবার (৩০মার্চ) বেলা ৩ টায় বান্দরবান সদরস্থ বাজার এলাকার ২ নং গলিতে বান্দরবান জেলা বিএনপি'র আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বান্দরবান জেলা বিএনপি কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দিনে বায়তুল মোকাররমে গুলি করে মানুষ হত্যার প্রতিবাদে বান্দরবান জেলা বিএনপি'র সভানেত্রী মাম্যাচিং'র সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সহ সভাপতি বান্দরবান জেলা বিএনপি লুসাই মং মার্মা, সাঃসম্পাদক বান্দরবান জেলা বিএনপি মোহাম্মদ জাবেদ রেজা,সাংগঠনিক সম্পাদক, বান্দরবান জেলা বিএনপি জসীম উদ্দিন তুষার, পৌর বিএনপি সভাপতি নুরুল ইসলাম, মোরশেদ বিন ওমরসহ বান্দরবান জেলা বিএনপি'র অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন-রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই সরকারের পদত্যাগ করতে হবে। অন্যথায় অতীতের স্বৈরাচার সরকারগুলোর মতো পরিণতি হবে বলেও হুঁশিয়ারি করেন জেলা বিএনপির সভানেত্রী মাম্যাচিং।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited